সোমবার বিকাল ৫ টায় আলোছায়া সমাজকল্যান সংস্থার প্রধান কার্যালয়ে এ উদ্ভোধন অনুষ্ঠিত হয়। মনিরামপুর উপজেলার স্বনামধন্য সামাজিক প্রতিষ্ঠান আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ হতে প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজন করা হয়েছে আলোছায়া জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫। উক্ত বৃত্তি পরীক্ষার প্রসপেক্টাসের আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।মনিরামপুর পূর্ব অঞ্চলের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় ৩ শতাধিক প্রতিযোগীদের নিয়ে এ বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রকল্পের কর্মকর্তাগণ। উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোছায়া জুনিয়র বৃত্তি প্রকল্পের সম্মানিত চেয়ারম্যান ডঃ মোঃ রিপুল কবির সহযোগী অধ্যাপক খুলনা বিশ্ববিদ্যালয়, উপদেষ্টা মন্ডলির সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল বারী, ভাইস চেয়ারম্যান মৃত্যুঞ্জয় বিশ্বাস, সংস্থার পরিচালক মোঃ কামাল হোসেন, সদস্য সচিব সোহেল রানা, সহকারী সদস্য সচিব শিমুল হুসাইন, শামসুন্নাহার রাবিয়া, শিক্ষা সচিব জাকারিয়া হোসেন সহ আরো অনেকে। উক্ত বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশনের সর্বশেষ দিন ৩০ শে নভেম্বর ২০২৫। প্রতিযোগিতামূলক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামি উনিশে ডিসেম্বর ২০২৫ রোজ শুক্রবার।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}