গাইবান্ধার ফুলছড়ি উপজেলার প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে সততা, দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং মানবিক গুণাবলী বিকাশে অগ্রগামী হচ্ছে, একান্ত সাক্ষাতকারে এ অগ্রগামীর বিষয়টি তুলে ধরেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ।

সোমবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ অফিসে একান্ত সাক্ষাতকারে প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ বলেন, নৈতিক শিক্ষা
প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, যা সুস্থ ও নৈতিক সমাজ গঠনে সহায়ক। শিক্ষকরা পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষার ভিত্তি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এবং নৈতিক পাঠদানের জন্য শ্রেণিকক্ষে নৈতিক গল্প ও দৃষ্টান্ত ব্যবহার করে নৈতিক মূল্যবোধ শেখানোর মাধ্যমে এই বিকাশকে আরও ত্বরান্বিত করতে অগ্রহণী ভুমিকা পালন করছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}