ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন। এর আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার মোট ১১টি আসনের মধ্যে ৯ আসনের প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। বাকি দুই আসনে এখনো প্রার্থী নির্ধারিত হয়নি।
ঘোষিত তালিকা অনুযায়ী— কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা): খন্দকার মোশারফ হোসেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস): প্রার্থী চূড়ান্ত হয়নি, কুমিল্লা-৩ (মুরাদনগর): কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা-৪ (দেবিদ্বার): মনজুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৫: জসীমউদ্দীন, কুমিল্লা-৬: মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৭: প্রার্থী চূড়ান্ত হয়নি, কুমিল্লা-৮: জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৯: আবুল কালাম, কুমিল্লা-১০: আব্দুল গফুর ভুঁইয়া, কুমিল্লা-১১: কামরুল হুদা
দলীয় সূত্রে আরও জানা গেছে, অবশিষ্ট আসনগুলোর বিষয়ে আলোচনা চলছে। শিগগিরই বাকি প্রার্থীদের নামও ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।