জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হবে।

আজ বুধবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ( জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

তফসিল নিয়ে তিনি বলেন, ‘বুদ্ধিজীবী দিবস, শহিদ দিবস, শীতকালীন ছুটি সব বিবেচনা করে এ নির্বাচননের তারিখ নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করি সব বিবেচনায় আমরা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারব।’

তফসিল অনুযায়ী, আচরনবিধি ও নির্বাচনী তফসিল ঘোষনা ৫ নভেম্বর এবং ৬ নভেম্বরে খসড়া ভোটার তালিকা পটকাশিত হবে। ৯-১১ নভেম্বরে ভোটার তালিকার আপত্তি গ্রহন ও নিষ্পত্তি করা হবে। ১২ নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

মনোনয়নপত্র বিতরন করা হবে ১৩,১৬ ও ১৭ নভেম্বরে এবং ১৭ থেকে ১৮ নভেম্বরে মনোনয়নপত্র দাখিল করা হবে। ১৯ ও ২০ নভেম্বরে মনোনয়নপত্র বাছাই করা করা হবে। ২৩ নভেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।

২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে প্রাথীদের আপত্তি গ্রহন ও নিষ্পত্তি করা হবে। ২৭ ও ৩০ নভেম্বরে প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে। ৩ ডিসেম্বরে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ৪,৭ ও ৮ ডিসেম্বরে মনোনয়ন পত্র প্রত্যাহার করা হবে এবং ৯ ডিসেম্বর প্রত্যাহারকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনী প্রচারনা চলবে ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত এবং ২২ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৩ টাপর্যন্ত চলবে ভোট গ্রহন এবং ২২ ডিসেম্বর ভোট গণনা শেষে ২২ থেকে ২৩ ডিসেম্বরে ফলাফল ঘোষনা করা হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}