জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আইন বিভাগের শিক্ষার্থী উমর ফারুক সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আয়াতুল্লাহ আল মাহমুদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (৫ই নভেম্বর ) ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টাদের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি উমর ফারুক বলেন, ছাত্রকল্যাণ শিক্ষার্থীদের কাছে আবেগ ও ভালোবাসার জায়গা। সকলের সহযোগিতা নিয়ে ছাত্রকল্যাণকে ঢেলে সাজাতে আমরা বদ্ধপরিকর থাকব। আমরা সকল শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে ভাগিদার হতে চাই।

সাধারণ সম্পাদক আয়াতুল্লাহ আল মাহমুদ বলেন, শিক্ষার্থীদের কল্যাণে আমরা কাজ করতে চাই। একে অপরের সুখে-দুঃখে আমরা পাশে থাকব। এক্ষেত্রে সকলের সহযোগিতা একান্ত কাম্য।

নেত্রকোনা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের কল্যাণে গঠিত এ কমিটি ১ বছরের জন্য গঠন করা হয়েছে। এ কমিটির আওতায় ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}