যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের হ্যামট্রামেক সিটির নির্বাচনে কাউন্সিল পদে ২ জন বাংলাদেশি আমেরিকান বিজয় হয়েছেন। গত মঙ্গলবার সকাল ৭ টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই ভোট গ্রহণ।

উক্ত নির্বাচনে ১৬৪৫ ভোট পেয়ে টানা ৪ বারের মতো নির্বাচিত হয়েছেন আবু আহমেদ মুসা এবং ১৬৩৪ ভোট পেয়ে ২য় বারের মতো নির্বাচিত হয়েছেন নাঈম লিয়ন চৌধুরী। সেই সাথে মেয়র পদে বাংলাদেশি আমেরিকান প্রার্থী মুহিত মাহমুদ চেয়ে মাত্র ১১ ভোট ব্যাবধানে ইয়ামেনী বংশোদ্ভূত এ্যাডাম আল হারাবি আন-অফিসিয়াল ভাবে নির্বাচিত হয়েছেন। তবে এ্যাবসেনটি ব্যালটে ত্রুটিপূর্ণ থাকার কারণে বেশ কয়েকটি ভোট চিহ্নিত হওয়ার কারনে মুল ফলাফল ঘোষণা করা হয়নি। প্রাপ্ত ব্যালট যাচাই বাছাই প্রক্রিয়ায় রয়েছে সে গুলো আগামী ৭ দিনের মধ্যে ত্রুটিপূর্ণ ব্যালট গুলো যাচাই বাছাই শেষে চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সেই ক্ষেত্রে বাংলাদেশি আমেরিকান মেয়র প্রার্থী মুহিত মাহমুদের এখনো মেয়র হিসেবে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনে ২ জন বাংলাদেশিদের বিজয়ে কমিউনিটিতে আনন্দ বিরাজ করছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}