কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নে “মানব সেবায় আমরা” সংগঠনের উদ্যোগে মাদক, জুয়া ও চুরি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(০৭নভেম্বর’২৫) সন্ধ্যায় ধলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান।
সভায় সভাপতিত্ব করেন “মানব সেবায় আমরা” সংগঠনের আহবায়ক ও গণ অধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সদস্য সচিব জাকিরুল ইসলাম বাকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠক ও কিশোরগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র সমন্বয়ক ইকরাম হোসেন এবং ইসলামী আন্দোলন তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, মাদক, জুয়া ও চুরির মতো সামাজিক অপরাধ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ
দিলোয়ার হোসেন জিহাদি,শহিদুল হক,শহিদুল ইসলাম, হোসনে আরা পুতুল, রিফাত, ইমন মাহমুদ লিমন সহ অনেকে।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণ সভায় অংশ নেন।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}