না ফেরার দেশে চলে গেলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭ নং নন্দিরগাও ইউনিয়নের নওয়াগাও গ্রামের উপজেলা আওয়ামী লীগের ত্যাগী অন্যতম সদস্য, লন্ডন প্রবাসী মোঃ নাছির উদ্দীন। শুক্রবার,৭ নভেম্বর ২০২৫ ইং, বাংলাদেশ সময় দিবাগত রাত ৮:টা ৩০ মিনিটের দিকে লন্ডনের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তিনি উপজেলার বিভিন্ন মাদ্রাসা,স্কুল ও কলেজের উন্নয়নের সাথে জড়িত ছিলেন এছাড়াও তিনি গরীব অসহায় হতদরিদ্র মানুষের পাশে নিরলস ভাবে পাশে দাড়াতেন। আওয়ামীলীগ এর ত্যাগী নেতা ও বিশিষ্ট সমাজসেবক দীর্ঘদিন যাবত লিভার সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে চলাফেরা অক্ষম ও বিছানাবন্দি হয়ে পড়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে এবং ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আল্লাহ তায়ালা তাকে জান্নাতে আলা মাক্বাম দান করুক। আমিন!
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}