“এসো সচেতন হই সোসাইটি (এসই)” এর উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শ্যামগঞ্জ, নেত্রকোণায় বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে ডায়াবেটিস রোগের ক্ষতিকর প্রভাব, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়। আলোচনায় উঠে আসে— সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং নিয়মিত রক্তে গ্লুকোজ পরীক্ষা ডায়াবেটিস নিয়ন্ত্রণে কতটা গুরুত্বপূর্ণ। এতে স্থানীয় জনগণ, সেচ্ছাসেবক এবং স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন। বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ এ বছরের প্রতিপাদ্য ছিল— “ডায়াবেটিস: আরও জানুন, আরও করুন— কর্মক্ষেত্রে ডায়াবেটিস সচেতনতা”।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ মাজহারুল ইসলাম, যিনি জনস্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। র‌্যালিতে অংশগ্রহণ করেন স্থানীয় যুবক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকবৃন্দ। ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, “ডায়াবেটিস একটি নীরব ঘাতক। নিয়মিত পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম এবং ওষুধ সেবনের মাধ্যমেই এই রোগ নিয়ন্ত্রণ সম্ভব।”

পরে পথচারীদের মাঝে ডায়াবেটিস প্রতিরোধ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। এসো সচেতন হই সোসাইটি নিয়মিতভাবে সমাজ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করে থাকে। প্রেস বিজ্ঞপ্তি এসো সচেতন হই সোসাইটি (ESHOI)

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}