আওলাদে রাসুল, সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম, রাহনুমায়ে শরীয়ত ত্বরীকত আলহাজ্ব হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী এর পৃষ্ঠপোষকতায় ও গাউছুল আজম মাইজভান্ডারী মাইজভাণ্ডারী হিফ্জুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবারে গাউছুল আজম আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী এর সার্বিক তত্ত্বাবধানে; গাউছুল আজম মাইজভান্ডারী হিফ্জুল কুরআন ফাউন্ডেশন এর উদ্যোগে গাউছুল আজম মাইজভান্ডারী জাতীয় হিফ্জুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ চন্দনাইশ উপজেলা পর্ব অনুষ্ঠিত হয়।
৮ নভেম্বর রোজ শনিবার দিনব্যাপী তরিকত ভিত্তিক সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) পশ্চিম কানাইমাদারী দায়রা শাখা এর আযোজনে ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) চন্দনাইশ উপজেলা কার্যকরী সংসদ এর সার্বিক সহযোগিতায় গাউছুল আজম মাইজভান্ডারী জাতীয় কুরআন প্রতিযোগিতা ২০২৬ এর উপজেলা অডিশন সফলভাবে সম্পন্ন হয়।
উপজেলা পর্যায়ে সর্বমোট ২৪২ জন প্রতিযোগীর মধ্যে ২ ক্যাটাগরিতে ১৬জন প্রতিযোগীকে গ্র্যান্ড ফিনাল এর জন্য ইয়েস কার্ড ও মেধাবী তালিকা অর্জনকারীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।