বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ওমান কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৭ই নভেম্বর, বিপ্লবী ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি ওমান কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ-সভাপতি জনাব ফজলুল বারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জহির হোসেন রাজা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ওমান কেন্দ্রীয় কমিটির সভাপতি এস. এম. হারুন রশিদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জনাব সফিকুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব কামাল উদ্দিন, জনাব মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক অলি উল্লা, সাংগঠনিক সম্পাদকদ্বয় ইসমাইল হোসেন রিপন, মোক্তার হোসেন প্রধানীয়া ও মোহাম্মদ রবিউল। এছাড়া উপস্থিত ছিলেন ওমান কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ইসমাইল ভূঁইয়া, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোঃ রাশেদ ও ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল গোবরা শাখার সভাপতি কামাল উদ্দিন, আল খোয়ের শাখার সভাপতি আনোয়ার হোসেন, মোহাম্মদ বেদার, মোহাম্মদ দিদার, গোবরা শাখার মোহাম্মদ খোরশেদ ও মোহাম্মদ এমরান, আল হীল শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম ও ইঞ্জিনিয়ার খোরশেদ, আজিবা শাখার সিনিয়র সহ-সভাপতি নুর মোহাম্মদ, ওয়াদী কবির শাখার আলমগীর, ইজকী শাখার সভাপতি মিজানুর রহমান, গালা শাখার মোঃ আল আমিন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ শহীদ এবং কোরোম শাখার মোঃ সোয়েব।

পবিত্র আল কুরআন তেলাওয়াত করেন সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা লোকমান। শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে ওমান বিএনপির বিভিন্ন শাখা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}