জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত রবিবার বিকালে যুক্তরাষ্ট্রের মিশিগান বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হ্যামট্রামিক সিটির আলাদিন রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের প্রাণবন্ত উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

সভায় সভাপতিত্ব করেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, এবং সঞ্চালনা করেন মিশিগান বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির সাবেক উপদেষ্টা খন্দকার ইউসুফ কামাল, সাবেক চেয়ারম্যান নাছিরুল হক শাহিন, জিলাল উদ্দিন, রাজু আহমদ তালুকদার, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতি নেহাল, মিশিগান বিএনপির সহ-সভাপতি নুরুল হক, সাহেল আহমদ, মোশারফ হোসেন লিটু, আবু হোরায়রা, নুরুল আমিন, সিদ্দিক খালেদ, ফয়ছল আহমদ চৌধুরী, আব্দুস শহীদ, কামাল হোসেন লিলু, শোভন, রিপন, পন্নি, পারভেজ, শাহাদাত হোসেন প্রমুখ।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও অবদান স্মরণ করেন। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভা শেষে মিশিগান বিএনপির নেতা মঞ্জুরুল করিম তুহিনের দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি সম্প্রতি বিএনপির দুই কর্মীর ভাই ও বোনের মৃত্যুতে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালিত হয় দোয়া পরিচালনা করেন হাজী আব্দুল রকিব।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}