কিশোরগঞ্জের হোসেনপুরে আইন শৃংখলা কমিটির সভা মঙ্গলবার (১১ নভেম্বর) অনুষ্টিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ। সভায় চলমান আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়ন,মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ করার বিষয়ে আলোচনা হয়েছে।

এতে বক্তব্য রাখেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, শিক্ষাবিদ এবিএম সিদ্দিক চঞ্চল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ জামাল উদ্দিন, চেয়ারম্যান মোঃ ফিরোজ উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে.এম.মোহাম্মদ আলী,সাধারন সম্পাদক মো: জাকির হোসেন বুলবুল সহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও ভেজাল খাদ্য প্রতিরোধে এবং উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে ফুটপাত হকারমুক্ত ও জানজট নিরসনে অভিযান পরিচালনাসহ ট্রাফিক পুলিশ মোতায়নের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}