ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দিনগত রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

জানা যায়, আগুনের কারণে চট্টগ্রামগামী তুর্ণা নিশিথা পাঘাচং ও একই পথের বিজয় এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। তবে আধাঘণ্টা ব্যবধানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্বৃত্তরা রেললাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দেয়।

খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যাই, তবে এর আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।”তিনি আরও জানান, আগুনে রেললাইনের কোনো ক্ষতি হয়নি এবং বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}