চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন বাড়বকুণ্ড আলী নগর এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ৩টি পাইপগানসহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন অলিনগর সাকিনস্থ নবী মেম্বার বাড়ীর গোয়ালঘরের উত্তর কোণে অবস্থিত জমির ঝোপের মধ্যে কাপড়ে মুড়ানো অবস্থায় দেশীয় অস্ত্রশস্ত্র ও বেসবল ব্যাট পরিত্যক্ত অবস্থায় পরে আছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৩ নভেম্বর ২০২৫ইং তারিখে আনুমানিক রাত ০৯:৫৫ মিনিটের সময় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্নিত এলাকায় অভিযান পরিচালনা করে কাপড়ে মুড়ানো অবস্থায় ০১টি ট্রিগারযুক্ত কালো রংয়ের দু’নালা শুটারগান, যাহার দৈর্ঘ্য লোহার বাটসহ আড়াআড়িভাবে ২০.৫ ইঞ্চি, ০১টি ট্রিগারযুক্ত কালো রংয়ের দু’নলা শুটারগান, যাহার দৈর্ঘ্য লোহার বাটসহ আড়াআড়িভাবে ১৭ ইঞ্চি, ০১টি ট্রিগারযুক্ত এক’নলা শুটারগান, যাহার দৈর্ঘ্য লোহার বাটসহ আড়াআড়িভাবে ১১.৫ ইঞ্চি, ১২ (বার) টি সবুজ রংয়ের ১২ বোর কার্তুজ, ১১টি দেশীয় ছুরি , ০২টি দেশীয় রামদা এবং ০১টি লাল রংয়ের বেসবল ব্যাট জব্দ করতে সক্ষম হয়।

উদ্ধার ও জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}