ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন-এর প্রথম পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাইফুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুনাইদুল মোস্তফা দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সংগঠনের উপদেষ্টা লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি-এর অফিস কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় এই কমিটি স্বাক্ষরিত হয়। এতে মোট ৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।
সংগঠনের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নুর উদ্দিন ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. রায়হান ইসলাম।

সহসভাপতি হিসেবে মো. হারুন ভূঁইয়া (মার্কেটিং), জিনিয়া জেরিন জেসী (আইন), মো. মেহেদী হাসান জিহাদ (লোক প্রশাসন), শিব্বির আহমেদ (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং), জনি সরকার (ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট), শরিফুল ইসলাম (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং), মাসুম ভূঁইয়া (ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট)।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে উম্মে হাবিবা জ্যোতি (ফলিত রসায়ন ও কেমিকৌশল), আকাশ চন্দ্র বিশ্বাস (ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট), সাংগঠনিক সম্পাদক হিসেবে
তাফহীম তাজওয়ার সিয়াম (আল ফিকহ এন্ড ল), সহ- সাংগঠনিক সম্পাদক মো. মাসুম মিয়া (ফিন্যান্স এন্ড ব্যাংকিং), ইমতিয়াজ আহমেদ (বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং), দপ্তর সম্পাদক মো. মেহেদী হাসান (ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট), উপ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ সিকদার সিয়াম (ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট) দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কমিটিতে আরও আছেন অর্থ সম্পাদক আশরাফুজ্জামান তামিম (ফিন্যান্স এন্ড ব্যাংকিং), উপ- অর্থ সম্পাদক খালেদ সাইফুল্লাহ (দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ), সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. সারোয়ার মাহমুদ নিবিড় (ব্যবস্থাপনা),
উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক
কাইছার আলম সরকার (ফার্মেসি),
প্রচার ও প্রকাশনা সম্পাদক সৌরভ ইসলাম (ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট), উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক সাকির খান (ফোকলোর স্টাডিজ), আইন বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহমান (ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট), সহ-আইন বিষয়ক সম্পাদক আশিকুর রহমান (ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট), ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক
মুসলিমা আক্তার (ফোকলোর স্টাডিজ), সহ-ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক স্মৃতি আক্তার (হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি),
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিনা আক্তার (কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা (বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং), ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াস আহমেদ সিয়াম (লোক প্রশাসন), সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক সজিব হাসান (শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান),
কার্যকরী সদস্য এ এইচ এম প্রত্যয় প্রত্যয় চৌধুরী (ফলিত রসায়ন ও কেমিকৌশল), আজাদুল ইসলাম তুহিন (ব্যবস্থাপনা), হুজাইফা বিন হাসান (আইন), এবং সদস্য হিসেবে
সাইফুল ইসলাম (লোক প্রশাসন),
ও জামিল আহমেদ মোবাসসির (আল- কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ)।

নবগঠিত কমিটির সদস্যরা জানান, সংগঠনটির কার্যক্রম ইসলামী বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের ঐক্য ও ইতিবাচক ভাবমূর্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাধারণ সম্পাদক জুনাইদুল মোস্তফা বলেন, ‘জেলার শিক্ষার্থীদের কল্যাণে একাডেমিক, সাংস্কৃতিক ও সামাজিক উদ্যোগে আমরা সক্রিয় থাকব। বিশেষ করে নতুন শিক্ষার্থীদের সহযোগিতায় প্রতিষ্ঠান হবে একটি সহায়ক প্ল্যাটফর্ম।’

সভাপতি সাইফুল্লাহ আল মামুন বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের মধ্যে একতা, সহযোগিতা এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই আমাদের লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি শিক্ষার্থী যেন পরিবারের মতো একে অপরের পাশে থাকতে পারে।’

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}