কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম (৪০) নাশকতার পরিকল্পনা ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। তিনি উপজেলার বাগভান্ডার গ্রামের মৃত আফাজ উদ্দিনের পুত্র।

রবিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ভুরুঙ্গামারী থানা পুলিশ তাকে আটক করে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “নাশকতার পরিকল্পনা ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। সোমবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}