আগামী ৫ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে যশোর ৫ মনিরামপুর আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এ্যাডঃ গাজী এনামুল হক ব্যাপক গণ সংযোগ ও নির্বাচণী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ১৬ নবেম্বর বিকেল থেকে রাক পর্যান্ত মনিরামপুর উপজেলার দৃর্বা ডাম্গা ইউনিয়নের বিভিন্ন বাজার, পাড়া মহল্লায় গণ সংযোগ ও নির্বাচণী সভা করেন। ইউনিয়নের পাড়ালা, খাটুয়া ডাম্গা, কামিনি ডাম্গা, কোনা কোলা বাজার, ও বিপ্রকোনা ঈদগাহ মাঠে আলোচনা সভা করেন। এসময় বক্তারা বলেন আগামী সংসদ নির্বাচনে আপনারা এমন লোককে আপনাদের মুল্যবান ভোট দেবেন যারা আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের প্রাপ্য জিনিসের জন্য তাদের কাছে যেয়ে ধন্যা ধরতে হবেনা কোন কিছুর জন্য কোন উৎকোচ দিতে হবেনা, চাদা দিতে হবেনা, বরং সে নিজ থেকে আপনাদের খোজ খবর নিবেন এমন কাউকে আপনার মুল্যবান ভোট তাকেই দিবেন। বক্তারা আরও বলেন আপনারা বিভিন্ন সময়ে সব দলকে ভোট দিয়ে রাষ্ট্রিয় খমতায় বসিয়ে তাদের স্বা সান দেখেছেন, কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনায় দেখনি তাই একটা বার আপনাদের মুল্যবান ভোট টা দিয়ে আমাদের কে পরিঙ্কা করে দেখেন।

যদি আমরা আপনাদের জন্য ভালো কোন কিছু না করতে পারি তাহলে আর কোনদিন আপনাদের সামনে এসে ভোট চাইবো না। তারা দেশের বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে দেখার কথা বলে বলেন বাংলাদেশ ছাত্র শিবির যে সুন্দর ভাবে কাজ করে সকলের প্রশাংসা পাচ্ছেন আমরাও এমন কাজ করে প্রশাংসিত হবো ইনশাআল্লাহ। এ্যাডঃ গাজী এনামুল হক বলেন যদি আপনার ভোটে নির্বাচিত হয়ে সেই নেতা যদি কোন খারাপ কাজ করে কারোর হক মে’রে খায় তাহলে তারও একটা খারাপ কাজের আমোল নামা আপনার নামে জমা হবে তাই অবশ্য আপনারা এমন নেতা নির্বাচন করবেন যাতে করে খারাপ কাজ না করেও আপনার খাতায় খারাপ কিছু যোগ হয়। অবশ্য আপনারা ভালো ও সত নেতা নির্বাচন করবেন। আলোচনা শেষে কোনা কোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা মুসলিম হলের বাংলাদেশ ছাত্র শিবিরের এ জি এস মোঃ ওমর ফারুকে সম্বর্ধনা দেন এ্যাডঃ গাজী এনামুল হক, এসময় উপস্থিত ছিলেন উপজেলা আমির অধ্যাপক ফজলুল হক, আমিরে জামাত মোঃ লিয়াকত আলী, সেক্রেটারি মোঃ খলিলুর রহমান,ইউনিয়ন জামায়াতের আমির মোঃ আজিজুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}