বরগুনার বেতাগীতে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলার সদর ইউনিয়নের ঝোপখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বরিশালের রূপাতলী থেকে বেতাগীর উদ্দ্যেশ্যে ছেড়ে আসা হামদন লিল্লাহ নামের যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে পুঠিয়াখালী এলাকায় প্রবেশ করলে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রাটির সঙ্গে তীব্র ধাক্কা লাগে। এতে মাহেন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রী প্রাণ হারান।

গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জায় নি। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}