রঙিন ঘুড়ি ফাউন্ডেশন’র মানবিক প্রকল্পের আওতায় নগরীর ছিন্নমূলস্থ আন-নূর মাদ্রাসা ও এতিমখানায় ২৪তম মানবিক প্রকল্পের সফল বাস্তবায়ন হয়েছে।

“কোরআনের পাখিদের একবেলা মেহমানদারি” শিরোনামের মানবিক প্রকল্পে অত্র প্রতিষ্ঠানের এতিম শিক্ষার্থীদের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উক্ত মহতি অনুষ্ঠানে জনাব মোঃ আফাজ উদ্দীন আসিফ’র দিকনির্দেশনা ও সঞ্চালনায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ মাসুদ আলম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের কাগজ এর আঞ্চলিক সম্পাদক এবং সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক নুর মোহাম্মদ রানা সহ আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন, শফিকুল ইসলাম বাবু, কার্যকরী সদস্য আব্দুল কাদের ইমন, মাঈন উদ্দিন, মাহবুব আলম, মোঃ রিপন, সাধারণ সদস্য স্টিবেন ডায়েজ, ওহি; এছাড়াও উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আবু আইমান ও এলাকার গন্যমান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}