ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাতে জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসের সমর্থকদের উদ্যোগে পৌর এলাকার আলিয়াবাদ গোল চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গেইটের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে জেলা বিএনপির সদস্য হযরত আলী, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন রাজু, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক আল মামুন, সদস্য সচিব রুবেল আকরাম, কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাজু খান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ ও কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছামদানী হৃদয়সহ বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।সমাবেশে বক্তারা উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট এমএ মান্নানকে উদ্দেশ্য করে বলেন, ‘কালো জাদুর মাধ্যমে উপজেলা বিএনপিতে একটি পকেট কমিটি করে নিজের আত্মীয়স্বজনদের নিয়ে তিনি রাজনীতি করছেন। গত ১৫ বছরে তিনি কোন আন্দোলনে মাঠে ছিলেন না।’
বক্তারা আরও বলেন, ২০১৮ সালে কাজী নাজমুল হোসেন তাপস নবীনগরে বিএনপি থেকে নির্বাচন করেছেন। মাঠে তাঁর জনপ্রিয়তা ও দলীয় ত্যাগ-তিতিক্ষার যথাযথ মূল্যায়ন করে মনোনয়ন পুনর্বিবেচনার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দাবি জানাই।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}