কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের করুন মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ মর্মান্তিত দুর্ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট এলাকার প্রতিবেশী ও তাদের পরিবারের লোকজন জানিয়েছেন, উপজেলার গলাচিপা গ্রামের নুরুল ইসলাম (৬৪) গরুর জন্য খড় আনতে বাড়ির পাশ্বে গড়ের গাদায় যাওয়ার সময় পুর্বে থেকে ছিড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে কাতরাতে থাকেন, এ সময় তার সহোদর ভাই ফজলু খান (৫৮) এ ঘটনা দেখতে পেয়ে ভাইকে বাচাঁতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে যান।
এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা গেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান,এ দুর্ঘটনার খবর পেয়ে হোসেনপুর উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজি নাহীদ ইভা ও সাহেদল ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন দ্রুত ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেন এবং নিহতদের পরিবারকে সান্তনা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এদিকে মৃত দুই সহোদর গলাচিপা গ্রামের হাশেম খানের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।