তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক’ এই আহ্বান সারা দেশে ছড়িয়ে দিতে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য কাজ করছে বিএনপি তারই ধারাবাহিকতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন শ্রমিকদল কতৃক আয়োজিত গত মঙ্গলবার ( ১৮ নভেম্বর)
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান কাওছার। প্রধান অতিথির বক্তব্যে ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও যুক্তরাজ্য বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান কাওছার বলেন, সব ভেদাভেদ ভুলে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষকে নির্বাচিত করতে হবে।দৃঢ়ভাবে আশাবাদী আসন্ন নির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। ধানের শীষ নির্বাচিত হলে ৩১ দফার ভিত্তিতে জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা একযোগে কাজ করে ধানের শীষকে বিজয়ী করবে। আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।
উপস্থিত ছিলেন ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ নূর মোহাম্মদ খান উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ ইউনিয়ন যুবদল নেতা সালেক আহমদ ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক সাব্বির আহমেদ সানি ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ যুবদল নেতা ময়নুল হক। শ্রমিক দল সভাপতি ইসহাক আহমদ কৃষক দলের সঃ সভাপতি মুহিব আহমদ অটো সংগঠনের সভাপতি সেলিম আহমদ ও পরগনার গন্যমান্য মুরব্বি জলাল উদ্দিন মধ্য জাফলং ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী ধনাই মিয়া ও ১১ নং মধ্য জাফলং শ্রমিকদল কৃষকদল যুবদল সেচ্ছাসেবক দল ও যুব সমাজ।