আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১০ বরগুনা-২ (বেতাগী,বামনা–পাথরঘাটা) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে নুরুল ইসলাম মনির নাম ঘোষণার পর মাঠপর্যায়ে অভূতপূর্ব সাড়া পড়েছে। বিশেষ করে ৩ নং হাসনাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার ও বেতাগী উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মাহমুদা আক্তার ডলি’র নেতৃত্বে নারী নেত্রীদের অংশগ্রহণ এ বছর নতুন মাত্রা যোগ করেছে।

তার নেতৃত্বে অনুষ্ঠিত ২নং ওয়ার্ডে নির্বাচনী প্রস্তুতি সভায় বিপুলসংখ্যক নারী উপস্থিত ছিলেন। সভায় নারীদের প্রত্যাশা, করণীয় এবং মাঠপর্যায়ের সাংগঠনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ডলি বলেন, “এর আগে কখনও নির্বাচনী প্রস্তুতিতে নারীদের এমন অংশগ্রহণ দেখা যায়নি। এবার ঘরে ঘরে প্রচারণা থেকে শুরু করে ভোটার যোগাযোগ সবকিছুতেই নারীরা অগ্রণী ভূমিকা রাখবে।”

স্থানীয় পরিসংখ্যান অনুযায়ী, বরগুনা–২ আসনে মোট ভোটারের প্রায় ৪৮ শতাংশ নারী। ফলে নারী সংগঠনগুলো মনে করছে নারী ভোটারদের মন জয় এবং তাদের রাজনৈতিক সম্পৃক্ততা নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে।

মাহমুদা আক্তার ডলি আরও জানান, নারী ভোটারদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, দলের কর্মসূচি তুলে ধরা এবং সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতেই তারা ব্যাপক মাঠপর্যায়ের কাজ শুরু করেছেন। তার নেতৃত্বে ইতোমধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার, নারী সমাবেশ আয়োজন এবং তরুণ ভোটারদের সাথে মতবিনিময় শুরু করেছে।

স্থানীয় নেতারা জানান, ডলির নেতৃত্বে এমন সুশৃঙ্খল ও সুসমন্বিত প্রচারণা আগে কখনও দেখা যায়নি। নারী নেত্রীদের এই শক্তিশালী উপস্থিতি বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনির প্রতি ভোটারদের আস্থা আরও বাড়িয়ে দেবে বলে আশা প্রকাশ করেন তারা।

সভায় বক্তারা নির্বাচনী প্রচারণাকে আরও জোরদার করা, নতুন নারী ভোটারদের তালিকাভুক্তি নিশ্চিত করা এবং মাঠপর্যায়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}