গত ২২ নভেম্বর, বিকাল ০৫:০৫ মিনিটের সময়, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

বাঁশখালী থানাধীন ১১নং পুঁইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের পুটখালী ব্রিজের দক্ষিণ-পশ্চিম পাশে, জান্নাত এগ্রো ফার্মের সামনে পাকা রাস্তার উপর স্থাপিত চেকপোস্টে অভিযানের মাধ্যমে ১. মোঃ ওবাইদুল্লাহ (২৭) পিতা: মোঃ ছদর উদ্দিন মাতা: নুর মহল খাতুন সাং: বিএল বাড়ি, শাহ পাড়া, ০১নং ওয়ার্ড, বিএল বাড়ি ইউপি থানা: ফরিদপুর
জেলা: পাবনা এবং ২. মোঃ মনসুর (৪৫) পিতা: মৃত মকবুল সরদার মাতা: মৃত কুলছুম বিবি
সাং: বিবিরহাট, ০৭নং ওয়ার্ড, বিবিরহাট ইউপি থানা: শিবগঞ্জ জেলা: বগুড়া গ্রেফতার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি কাভারভ্যান জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}