খুলনার কয়রায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে অভ্যন্তরীণ অভিবাসনের শিকার জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষায় অন্তর্ভুক্তি করার উপর মিডিয়া এ্যডভোকেসি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৪ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে ডিআরআর এন্ড সিসিএ প্রকল্পের উদ্যোগ ও কারিতাস জার্মানি ও বিএমজেড এর আর্থিক সহায়তায় এ এ্যডভোকেসি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল বাকী’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির মাওঃ মিজানুর রহমান,জেলা বিএনপি’র সদস্য সাবেক ছাত্রদল নেতা এম এ হাসান,ডিআরআর-সিসিএ প্রকল্পের মিল কো-অর্ডিনেটর মোঃ ইব্রাহিম হোসেন, কয়রা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ হারুন অর রশিদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল ইসলাম,সাবেক সভাপতি মোস্তফা শফিকুল,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। সভায় অংশ নেন ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

অনুষ্ঠানে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় মানুষের জীবন-জীবিকা ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে খরা, লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও বন্যার প্রভাবে দরিদ্র জনগোষ্ঠীর দুরবস্থা বেড়েই চলেছে। এ পরিস্থিতি উত্তরণে সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতা বাড়ানো অত্যন্ত জরুরি।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন। তিনি বলেন, জলবায়ুজনিত দুর্যোগে মানুষের আয়-জীবিকার ক্ষয়ক্ষতি বাড়ছে, ফলে ঝুঁকিপ্রবণ জনগোষ্ঠীর জন্য তথ্যভিত্তিক পরিকল্পনা, শিল্পপ্রতিষ্ঠানে নির্গমন নিয়ন্ত্রণ এবং পরিবেশ-বান্ধব নীতিমালা বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনায় বক্তারা খাদ্য ও পানি নিরাপত্তা, বিদ্যুৎ-সুবিধা, পলিথিন দূষণ নিয়ন্ত্রণ, ঘরবাড়ি নির্মাণে সহায়তা এবং টেকসই জীবিকা গড়ে তুলতে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর জোর দেন। পাশাপাশি জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকায় সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ ও দুর্যোগ-প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধিতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}