গতকাল ১৯ আগস্ট (শনিবার) সন্ধ্যায় সিডনীর রকডেল রেড রোজ ফাংশন সেন্টারে বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া, জাতীয় শোক দিবস উপলক্ষে দোআ ও আলোচনা সভার আয়োজন করে।

শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক
শফিউল আলম চৌধুরী নাদেল।

দোআ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সভাপতি ডঃ সিরাজুল হক। বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান কচির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গ সহ নিহত সকলের জন্য দোআ করা হয়। দোআ পরিচালনা করেন ধর্মবিষয়ক সম্পাদক হাবিব হাসান টুলু। গীতা থেকে পাঠ করেন ডঃ অরবিন্দু সাহা।

অনুষ্ঠানের বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুণ, বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া, বঙ্গবন্ধু পরিষদ সিডনী, বাংলাদেশ আওয়ামীলীগ সিডনী, মেলবোর্ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ, অস্ট্রেলিয়া, সেচ্ছাসেবক লীগ, ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দ, বুদ্ধিজীবি, সাংবাদিক প্রমুখ।

বক্তাগণ বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।পাশাপশি বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

শোক দিবসের অনুষ্ঠানের সমন্বয়কারী মোসলেউর রহমান খুশবু। সার্বিক তত্ত্বাবধানে দিদার হোসেন, এইচ এম লাবু, শহিদুল ইসলাম প্রমুখ। সবশেষে ডঃ সিরাজুল হক সভার সমাপ্তি ঘোষণা করে সবাইকে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}