গাইবান্ধার  সাঘাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে মঙ্গলবার দুপুরে আলোচনা সভা ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে ও ভেটেনারী সার্জন আছমত আলীর সঞ্চলানায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রতন কুমার দত্ত, সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক মঈন প্রধান লাবু, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক প্রভাষক এনামুল হক প্রমুখ।

এ সময় প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, খামারি, চাষি এবং সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আধুনিক পদ্ধতিতে পশুপালন, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা ও সেবার মান উন্নয়নে সরকার প্রাণিসম্পদ খাতকে অগ্রাধিকার দিচ্ছে।

আলোচন শেষে অতিথিরা স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে দুগ্ধ খামার, পোলট্রি, হাঁস-মুরগি, বিভিন্ন প্রজাতির গবাদিপশু, ভেটেরিনারি সেবা ও উদ্ভাবনী প্রযুক্তিসহ ৩৫টি স্টল অংশ নেয়। মেলা দেখতে সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}