লালমনিহাটের হাতীবান্ধা উপজেলায় মাটি কাটার সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ভেকু মেশিন দিয়ে মাটি খননের সময় শেলটি দেখতে পান চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেনের জমিতে ভেকু দিয়ে মাটি কাটার সময় হঠাৎ মর্টার শেলটি চোখে পড়ে চালকের। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা শেলটি দেখতে সেখানে ভিড় করে। স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন আমাকে ফোনে জানালে দ্রুত সেখানে যাই এবং হাতীবান্ধা থানায় জানাই পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী জানান, পরিত্যক্ত মর্টার শেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে ফরওয়ার্ডিংসহ বিজ্ঞ আদালতকে বিষয়টি অবহিত করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}