যশোর জেলার মনিরামপুর উপজেলার দূর্বা ডাম্গা ইউনিয়নের বাজিতপুর গ্রামের মোঃ তাজ উদ্দিন আহমেদের মতৎ ঘের থেকে মাছ চুরি করে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিবরন ও ভুক্ত ভোগী সুত্রে জানাযায় বিল জিয়ালদায় তার কয়েক টি ছোট বড়ো মাছের ঘের আছে যেখানে তিনি মাছ চাষ করেন।

এবছর বর্ষা মৌসুম শুরুর আগে থেকে বৃষ্টি হওয়ায় কোন মাছ চাষী ঘেরের ভেড়ি বাধ দিতে পারিনি যার ফলে ভেড়ি বাধে নেট টানিয়ে সবাই মাছ চাষ করছে সবার মতো করে তাজ উদ্দিন আহমেদ ও তার ঘেরে মাছ চাষ করছে। ভুক্ত ভোগী তাজ উদ্দিন আহমেদ বলেন আমি শারিরিক সমস্যার কারনে বেশ কয়েক দিন আমার মাছের ঘেরে যেন পারিনি সেই সুযোগে আমার পাশের ঘের চাষি মানিক গং মাছ মারার ফাদ, আঞ্চলিক ভাষায় রামানি, চাড়ে,ইত্যাদি যন্ত্র পাতি পেতে আমার ঘের থেকে মাছ চুরি করে মেরে নিয়েছে।

ঘটনার দিন সকালে আমি আমার মাছের ঘেরে যেয়ে দেখতে পাই ঘেরের মধ্যে কি যেন দেখা যায় আমি পানিতে নেমেই দেখি মাছ মারার ফাদ একে একে বার টি মাছ মারার ফাদ পাই যার মধ্যে কযেক হাজার টাকার মাছ বেধে আছে। আমি সমস্ত ফাধ গুলো বাড়িতে নিয়ে আসি এবং স্থানীয় কিছু লোকজন কে বিষয় টা জানায়, এমন টাই জানিয়েছেন তাজ উদ্দিন আহমেদ।
তাজ উদ্দিন আহমেদ আরও বলেন আমি মাছ মারার ফাদ গুলো আমার বাড়িতে রেখে স্থানীয় লোকজনকে জানিয়ে ঘটনাটি মিমাংসা করার জন্য চেষ্টা করতে থাকি সেই সুযোগে মানিক গং কাউকে কিছু না বলে উক্ত মাছ মারার ফাদ আমার বাড়ি থেকে নিয়ে চলে যায়, পরবর্তীতে মানিক গং স্থানীয় এক ব্যবসায়ীর কাছে তাজ উদ্দিনের ঘের থেকে মাছ মারার ও তার বাড়ি থেকে মাছ মারার ফাদ নিয়ে যাওয়ার কথা শিকার করেছে। এ ঘটনায় তাজ উদ্দিন আহমেদ লক্ষ লক্ষ টাকার মাছ চুরি হওয়ায় পাগল প্রায় সমস্ত বছর মহাজনের কাছ থেকে বাকি মাছের খাদ্যর টাকা কি ভাবে পরিশোধ করবেন।

স্থানীয় কিছু লোকজন বসা বসির মাধ্যমে একটা সুষ্ঠু সমাধানের আশা দিয়ে আসলেও তারা বিষয় টা নিয়ে গড়ি মসি করছে এ নিয়ে তাজ উদ্দিন আহমেদ মনে করেন আমি হয়তো ন্যায় বিচার পাবনা সেজন্য তারা তাল বাহানা করছে। এঘটনায় এলাকায় চরম হতাশা ও কানা ঘুসি চলছে। সচেতন মহল মনে করেন এমন ঘটনার যদি দৃষ্টান্ত মুলক কোন সমাধান না হই তাহলে আগামীতে এমন ঘটনা বা এর থেকেও বড়ো কোন ঘটনা ঘটতে পারে। তাই তারা এর সুষ্ঠু সমাধানের জন্য সচেতন মহলকে সজাগ থেকে সুষ্ঠু সমাধানের তাগিদ দেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}