চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের ভোটের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আপোষহীন সংগ্রাম করে গেছেন। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার এই কঠিন সময়ে আমরা সবাই আল্লাহর দরবারে তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। দেশনেত্রী শুধু একটি দলের নেত্রী নন, তিনি গোটা জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক।

তিনি রবিবার (৩০ নভেম্বর) বাদে জোহর বাটালি হিল টাইগার পাসস্থ নগর ভবনের মসজিদে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিলে এসব কথা বলেন।

তিনি বলেন, দেশনেত্রীর সুস্থতার জন্য সারাদেশের মানুষ আজ উদ্বিগ্ন। এই দোয়া মাহফিল থেকে আমরা মহান রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে প্রার্থনা জানাই, তিনি যেন আমাদের নেত্রীকে সুস্থ করে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমরা বিশ্বাস করি, লাখো কোটি মানুষের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং শান্তি সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লালদিঘী শাহী জামে মসজিদের খতিব মাওলানা গোলাম মোস্তফা মো. নুরুন্নবী আল কাদেরী।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, মোশারফ হোসেন ঢিপটী, সাবেক কাউন্সিলর মাহবুব আলম, চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেল, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, মেয়রের পিএ বেনজির আহমেদ, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, বিএনপি নেতা মনিরুল ইসলাম, শাহজাহান কবির শাহীন, জসিম উদ্দিন চৌধুরী, মহিবুল ইসলাম চৌধুরী রাসেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, মেয়রের এপিএস মারুফুল হক চৌধুরী, চসিক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ মামুন, যুগ্ম সম্পাদক সবুর খান মাসুম, মন্জুর আহমেদ, রমিজুল হক, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা মো. ইয়াসিন, মহানগর যুবদল নেতা মোহাম্মদ আলাউদ্দীন, একরামুল হক, মাহবুবুর রহমান, আবদুল্লাহ আল মামুন জিতু, জাফর আহমেদ রনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহসিন কবির আপেল, ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দীন শাহেদ, সালাউদ্দীন কাদের আসাদ, সাবেক সহ সভাপতি আলিফ উদ্দিন রুবেল, আমজাদ হোসেন শাকিল, রেজাউল করিম, আহমেদ সেহতাব, কামরুজ্জামান তারেক প্রমুখ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}