সিলেটের গোয়াইনঘাট উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় দীর্ঘদিন স্থবির থাকা পাথর কোয়ারীর বিকল্প কর্মসংস্থান চালু করে তা দৃশ্যমান করার দাবি উঠেছে। একই সঙ্গে উপজেলার হাদারপাড় বাজারে রাজস্ব ফাঁকি দিয়ে চলা ভারতীয় অবৈধ গরুর ব্যবসা বন্ধে প্রশাসনের নজরদারির অনুরোধ জানান গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন।

গতকাল রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় তানজিল হোসেন বলেন, শ্রম বান্ধব উপজেলার পাথর কেয়ারী বিকল্প কর্মসংস্থান দেওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। প্রশাসন বিকল্প কর্মসংস্থানের আশ্বাস দিয়ে কর্মসংস্থান বন্ধ করলেও এখন পর্যন্ত বিকল্প কর্মসংস্থান দৃশ্যমান হয় নি। পাশাপাশি উপজেলার হাদারপাড় বাজারে রাজস্ব ফাঁকি দিয়ে আসা ভারতীয় গরুর জমজমাট ব্যবসা চললেও সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কোন সদস্যের উপস্থিতি নেই এবং এই ক্ষেত্রে উপজলা প্রাণিসম্পদ কর্মকর্তার দায় আছে কি না, থাকলে এগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন, উল্লেখ করেন তিনি।
পরে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, তানজিলসহ কমিটির অন্যান্য সদস্যরা বিকল্প কর্মসংস্থানের বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী সভায় আপনারা সবাই একটি করে প্রস্তাব দেবেন- বিকল্প কর্মসংস্থান কীভাবে বাস্তবায়ন করা যায়। প্রয়োজনে এ বিষয় নিয়ে আলাদা সভা আহ্বান করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট থানার এসআই তারিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}