গাইবান্ধায় দলীয় শৃঙ্খলা ও আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি নেতা গোলাম আযমকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি) গাইবান্ধার লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার সভাপতি মোখলেছুর রহমান (মাজু) ও সাধারণ সম্পাদক ফাওজুল কবির (ফুল) এর গত ২৭-১১-২০২৫ইং তারিখে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বহিষ্কৃত গোলাম আযম ওই ইউনিয়নের ০২নং ওয়ার্ডের সভাপতি ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ০১নং লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার ০২নং ওয়ার্ডের সভাপতি মোঃ গোলাম আযম এর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ও আচরণ বিধি লঙ্ঘনের সু-নির্দিষ্ট প্রমাণ স্বাপেক্ষে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ স্থায়ী ভাবে বহিষ্কার করা হলো।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}