ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হাড়িয়া এলাকায় পারিবারিক কলহের জেরে কীটনাশক পানে শাহনাজ পারভীন (২৭) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি ওই এলাকার আব্দুল জব্বারের স্ত্রী।

গত ২৬ নভেম্বর বুধবার রাতে স্বামীর ওপর অভিমান করে নিজ কক্ষে কীটনাশক পান করেন শাহনাজ। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন শাহনাজ পারভীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার এসআই নাদিরুল মুরাদ জানান, গত ৪ দিন আগে কীটনাশক পানে অসুস্থ হওয়া গৃহবধূ শাহনাজ আজ সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় রাণীশংকৈল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}