মানবতার আলো ছড়িয়ে পাহাড়ের মানুষের পাশে থাকার অঙ্গীকারে টানা পাঁচ বছর ধরে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ‘খগেন্দ্র–শান্তি ফাউন্ডেশন’। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. নয়ন ময় ত্রিপুরার বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন ইতোমধ্যেই শিক্ষা সহায়তা, বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম ও শীতবস্ত্র বিতরণের মাধ্যমে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছে।

ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে খাগড়াছড়ির গুইমারা উপজেলার, হাফছড়ি ও তৈমাতাই মৌজার বিভিন্ন এলাকায় অন্তত আট শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র হাতে পেয়ে পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।

ডা. নয়ন ময় ত্রিপুরা বলেন,“মানুষের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। মানবতার এই যাত্রাকে আরও দীর্ঘ করতে ফাউন্ডেশন মানুষের কল্যাণেই কাজ করে যাবে।”

উল্লেখ্য, পাঁচ বছরে ধারাবাহিক এ সেবামূলক কার্যক্রম স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছে। প্রত্যন্ত এলাকায় মানবতার আলো ছড়িয়ে দেওয়াই তাদের ভবিষ্যৎ অঙ্গীকার বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}