বাংলাদেশ জাতীয়াবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরাগ্য কামনায় ২ ডিসেম্বর মঙ্গলবার বাদ যোহর চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাধারণ ঠিকাদার বৃন্দের উদ্যোগ মিলাদ ও দোয়া মাহফিল নগর ভবনের এবাদতখানায় অনুষ্ঠিত হয়।
এসময় সাধারণ ঠিকাদার নেতৃবৃন্দ বলেন বেগম খালেদা জিয়া গোটা জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক
গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের ভোটের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আপোষহীন সংগ্রাম করে গেছেন। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তাঁর এই কঠিন সময়ে আমরা সবাই আল্লাহর দরবারে দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন।
এসময় উপস্থিত ছিলেন আলমগীর চেয়ারম্যান ,মোঃ সাইফুল আলম চৌধুরী ,আলাউদ্দিন,শহিদুল ইসলাম শহীদ, মোঃ মাহাবুবুল আলম চৌধুরী, মোঃ একরাম, মোঃ ইদ্রিস , মোঃ মোস্তাক, সাইফুল, বাপ্পা, মাহমুদ, সহ সিটি কর্পোরেশনের সাধারণ ঠিকাদার বৃন্দ।