সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় চসিকের সাধারণ ঠিকাদারদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাদ যোহর নগরীর টাইগারপাস্থ নগর ভবনের এবাদতখানায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঠিকাদার নেতৃবৃন্দ বলেন, ‘খালেদা জিয়া গোটা জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক, গণতন্ত্রের মাতা। খালেদা জিয়া আজীবন দেশের মানুষের ভোটের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আপসহীন সংগ্রাম করে গেছেন। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার, এই কঠিন সময়ে আল্লাহর দরবারে তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। দেশনেত্রী শুধু একটি দলের নেত্রী নন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আলমগীর চেয়ারম্যান, মো. সাইফুল আলম চৌধুরী , মাহাবুবুল আলম চৌধুরী,আলাউদ্দিন, শহিদুল ইসলাম শহীদ, মো. একরাম. মো. ইদ্রিস, মো. মোস্তাক, সাইফুল, বাপ্পা, মাহমুদসহ সিটি কর্পোরেশনের সাধারণ ঠিকাদারবৃন্দ।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}