রংপুর জেলার কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ বাসস্ট্যান্ডের পাশের একটি দোকানে আজ সকাল থেকে ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক গরীব ও অসহায় পরিবারের জন্য সহায়তা বিতরণে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, সংস্থাটির পক্ষ থেকে প্রতিজনকে ২৯০০ টাকা বরাদ্দ থাকলেও হাতে টাকা না দিয়ে জোরপূর্বক মাত্র ১০০০ থেকে ১৫০০ টাকার পণ্য দেওয়া হচ্ছে। অথচ কাগজপত্রে দেখানো হচ্ছে ২৯০০ টাকার সমমূল্যের পণ্য বিতরণ। এ বিষয়ে একাধিক সুবিধাভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন আমাদের হাতে হাতে টাকা দিলে আমরা প্রয়োজন অনুযায়ী পণ্য নিতে পারতাম। এখন আমাদের দেখতেও দিচ্ছে না, পছন্দ করতে দিচ্ছে না।

নিজেদের মতো করে কম দামের পণ্য দিয়ে ২৯০০ টাকার হিসেব দেখাচ্ছে।” স্থানীয়রা জানান, মীরবাগ বাসস্ট্যান্ডের পাশে একটি নির্দিষ্ট দোকানে সকাল থেকেই পণ্য বিতরণের নামে এই কার্যক্রম চালানো হচ্ছে। তবে পণ্যের আসল মূল্য, মান এবং পরিমাণ—সবকিছুতেই স্বচ্ছতার অভাব রয়েছে। অনেকের ধারণা, পণ্যের মূল্য কম দেখিয়ে এবং নগদের পরিবর্তে পণ্য ধরিয়ে দিয়ে বরাদ্দকৃত টাকার একটি অংশ পণ্য সরবরাহকারী বা সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বার্থে চলে যাচ্ছে। এ বিষয়ে স্থানীয়দের দাবি— ঘটনার যাচাই-বাছাই এবং স্বচ্ছ তদন্ত করে প্রকৃত মূল্যমান অনুযায়ী সহায়তা নিশ্চিত করা হোক।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}