হোসেনপুর উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ও সমাপনী পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। ইউএনও তার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টে জানিয়েছেন, অভিভাবকবৃন্দকে অনুরোধ করা হচ্ছে তাদের সন্তানদের পরীক্ষার নির্ধারিত সময় অনুযায়ী বিদ্যালয়ে পাঠানোর জন্য। তিনি সকলকে কোনো গুজবে কান না দেয়ার জন্য সতর্ক করেছেন। পোস্টে আরও উল্লেখ করা হয় যে, প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় মসজিদ থেকে মাইকিংয়ের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য এলাকাবাসীকে জানানো হচ্ছে। পরীক্ষার স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ তৎপর থাকবে। উপজেলা প্রশাসন জানায়, যদি কোনো বিদ্যালয়ে পরীক্ষা গ্রহণে বাধা বা সমস্যা দেখা দেয়, তবে অবিলম্বে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার জন্য শিক্ষকদের ও অভিভাবকদের আহ্বান জানানো হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে প্রশাসন শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষা ব্যবস্থার শৃঙ্খলা বজায় রাখতে চায় এবং পরীক্ষার স্বচ্ছ ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে কঠোর নজরদারি অব্যাহত রাখবে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}