গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত শারীরিক সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুম্মা নামাজ শেষে এ দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মাহাবুব রহমান।
এসময় মসজিদে উপস্থিত মুসল্লীরা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, দ্রুত আরোগ্য এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন। দোয়ায় এলাকার সাধারণ মুসল্লীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
স্থানীয় মুসল্লীরা জানান, একজন জাতীয় নেত্রীর অসুস্থতার খবরে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর দ্রুত সুস্থতার জন্য নিয়মিত দোয়া অব্যাহত থাকবে বলেও তারা জানান।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}