ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে “দুর্নীতি প্রতিরোধ কমিটি”(দুপ্রক) ও উপজেলা প্রশাসনের উদ্যোগে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই শ্লোগানে সামনে রেখে আজ (০৯/১১/২৫) নবীনগর প্রেসক্লাব চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এক মানববন্ধন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা দুপ্রক সভাপতি আবু কমাল খন্দকার ও উদ্বোধন করেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান।

দুর্নীতি প্রতিরোধে আইনি, সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন- দুপ্রক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম লিটন, দুপ্রক সহ-সভাপতি আমেনা খাতুন, দুপ্রক সদস্য শিউলি পারভীন, এনজিও প্রতিনিধি নিয়াজউদ্দিন পলাশ প্রমূখ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}