জাতীয় ছাত্রশক্তি, ভোলা জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব পেয়েছেন ফজলে রাব্বি রিমন।
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ভোলা জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
মোঃ শাহিন (হিমু) কে আহবায়ক এবং জুবায়ের চৌধুরীকে সদস্য সচিব করে জাতীয় ছাত্রশক্তির ভোলা জেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব পেয়েছেন মনপুরার কৃতি সন্তান ফজলে রাব্বি রিমন।
জাতীয় ছাত্রশক্তি, ভোলা জেলা শাখার নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফজলে রাব্বি রিমন জুলাই গনঅভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে এলাকায় সকলের জনপ্রিয় হয়ে উঠেছেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন।