যশোরে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে গুরুচাঁদ মতুয়া মিশন যশোর জেলা কমিটির কাউন্সিল অধিবেশন ও সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে যশোর রেড ক্রিসেন্ট সোসাইটি হলরুমে আয়োজিত এ অধিবেশনের উদ্বোধন করেন মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি শ্রীমতি সুবর্ণা ঠাকুর।

হরি-গুরুচাঁদ মতুয়া মিশন যশোর জেলা শাখার আয়োজনে, সংগঠনের আহ্বায়ক প্রভাষক স্বপন কুমার দাসের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নেতা তন্ময় সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মতুয়া মিশনের কেন্দ্রীয় সভাপতি মতুয়াচার্য পদ্মনাভ ঠাকুর।

সভায় বক্তারা বলেন, মতুয়া মিশনের মূল লক্ষ্য মানবসেবা, শিক্ষা, সমতা, সাম্য ও সামাজিক পুনর্গঠন। গুরুচাঁদ-হরিচাঁদের প্রচারিত অসাম্প্রদায়িক মানবতাবাদী দর্শন ছড়িয়ে দিতে সংগঠনের প্রতিটি কর্মীকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তারা আরও বলেন, মতুয়া মিশন শুধু একটি ধর্মীয় ভাবাদর্শ নয়—এটি একটি সামাজিক আন্দোলন, যা অসহায় মানুষের উন্নয়ন, নারী-শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ জাগরণ এবং বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।
অধিবেশনে বক্তব্য রাখেন মতুয়া মিশনের বিশিষ্ট নেতা—
দশরথ মন্ডল, গৌতম কুমার বিশ্বাস, নিমাই চন্দ্র মন্ডল, সুব্রত মালাকার, নিউটন বাইন, বিদ্যুৎ কুমার মন্ডল, মনোরঞ্জন পশারী, বিমল কৃষ্ণ মৃধা, তিতাস বিশ্বাস, প্রভাষক মিন্টু বিশ্বাস, অসীম কুমার পাল, মিহির কান্তি বালা, বাসন্তী মন্ডল, স্মৃতিকণা অধিকারী, শিউলি রায়সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার, দীপংকর দাস রতন, ডা. রিপন কুমার রায় ও ডা. সুকদেব মন্ডল।
বক্তারা যশোর জেলায় মতুয়া মিশনের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্প্রসারণের আহ্বান জানান। কাউন্সিল অধিবেশনে আগামী বছরের কর্মপরিকল্পনা ও সাংগঠনিক দিকনির্দেশনা দেওয়া হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}