ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণ সদস্যদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আলী আহসান মুহাম্মদ জুবাইর’র সভাপতিত্বে ও সংগঠনের সদস্য ফারুক হোসেনের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আকতার হোসেন, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি ও তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সামাদ আযাদ।
বক্তারা নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রবীণদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে জেলা কল্যাণ সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের সাথে প্রবীণদের স্মৃতিচারণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিদায় পর্ব সম্পন্ন হয়।