কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে হোসেনপুর উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে আলোচনা সভায় প্রথমে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত ও দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন শেষে, বক্তব্য রাখেন, হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: উজ্জ্বল হোসাইন,শিক্ষাবিদ এ বি এম সিদ্দিক চঞ্চল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিনুল হক,জেলা কৃষক দলের আহব্বায়ক অ্যাড: মাজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, শহিদ বুদ্ধিজীবি আবু হেনা শামছুদ্দোহার কন্যা সুরাইয়া আক্তার হেনা, জুলাই যোদ্ধা আল আমিন, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা কারিমুল্লাহ, গণঅধিকার পরিষদের সভাপতি ইমরান হাবিব, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক মোঃ হোসেন আলী প্রমুখ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}