কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর ২০২৫) উদযাপন করা হয়েছে। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়েছে। মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ কুড়িঘাট বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া শেষে, বীর মুক্তিযোদ্ধা,শহীদ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারদের সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্টানে মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিএনপি নেতা মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহীদ ইভা, বিশেষ অতিথি ছিলেন, হোসেনপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো: মুনজুরুল ইসলাম, ডাঃ উজ্জল হোসাইন প্রমুখ। এ উপলক্ষে উপজেলার সকল মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির ও অন্যান্য ধর্মালম্বীদের উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}