মুরাদনগর উপজেলার গুরুত্বপূর্ণ গোমতী সেতুর মাঝখানে দুটি লোহার প্লেট সরে যাওয়ায় গত দুই দিন ধরে চরম ঝুঁকি ও ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজারো মানুষ এই সেতু পারাপার হচ্ছিল। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত ছিলেন স্থানীয়রা।

বিষয়টি সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে তাৎক্ষণিক উদ্যোগ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের ছোট ভাই এবং মুরাদনগরের তারুণ্যের প্রিয় মুখ কাজী শাহ আরেফিন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে রাতেই সেতুর জরুরি মেরামত কাজ শুরু করান।

এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মুরাদনগর সদরের ব্যবসায়ী আক্তার, সাদ্দাম ও রাফি। গভীর রাত পর্যন্ত তাঁদের নিরলস শ্রমে সেতুর ঝুঁকি অনেকটাই কমে এসেছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের মাঝে।

এলাকাবাসী জানান, গোমতী সেতু মুরাদনগরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। দ্রুত মেরামতের ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারত। সময়োপযোগী এই উদ্যোগের জন্য কাজী শাহ আরেফিনের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা জানিয়েছেন স্থানীয় জনগণ।

উল্লেখ্য, ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময়েও গোমতী সেতু মেরামতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এলাকাবাসীর আস্থা অর্জন করেছিলেন কাজী শাহ আরেফিন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}