বুধবার ১৭ ডিসেম্বর, নীলফামারীর জলঢাকা উপজেলা সাবরেজিস্টার অফিসের দলিল লেখক ও নকল নবীশ সমিতির সদস্যরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। তারা অভিযোগ করেছেন যে, অফিসে ঢুকে তাদের নন জুডিশিয়াল স্বাক্ষরকৃত স্ট্যাম্প, ফাঁকা স্ট্যাম্প ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে।

বিকেলে উপজেলা সাবরেজিস্টার অফিসের মূল ফটকের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আমজাদ হোসেন সরকার, নজরুল ইসলাম সরকার, আব্বাস হোসেন সরকার ও নুর আলম (জিকু) সরকার। তারা দাবি করেন, সংশ্লিষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।

বক্তারা জানান, বিচার না হওয়া পর্যন্ত তারা কোনো দলিল কার্যক্রম সম্পাদন করবেন না এবং কলমবিরতি পালন করবেন।একই সঙ্গে
কর্মসূচিতে বক্তারা আনোয়ার হোসেনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগের কথা উল্লেখ করেন। মানববন্ধন শেষে দলিল লেখকরা জলঢাকা থানা, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}