নীলফামারীর জলঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার জলঢাকা উপজেলা শাখার মাসিক সভা মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
১৭ ডিসেম্বর সন্ধ্যায় থানা মোড়ে অবস্থিত জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখা’র অফিস কার্যালয়ে সভার শুরুতে সংগঠনের আদর্শ, পেশাগত দায়িত্ব ও গণমাধ্যমের নৈতিকতা রক্ষার প্রত্যয়ে মোমবাতি জ্বালানো হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার জলঢাকা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ। এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এমদাদুল হক সাজু, সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম, সদস্য বিধান চন্দ্র রায়, খোরশেদ আলম বাহাদুর সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।সভায় সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা আরও সুদৃঢ় করতে হবে। শেষে সংগঠনের ঐক্য ও পেশাগত মানোন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।