গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোমরপুর গ্রামীণ ব্যাংক অফিসের আশপাশে কে বা কারা ককটেল নিক্ষেপ করে সটকে পড়ে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে ট্রিপল নাইনে ফোন দিয়ে ঘটনাটি পুলিশকে জানালে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।

বিষয়টি বুঝতে পেরে পুলিশ র‌্যাব-১৩ রংপুরের বোম ডিসপোজাল টিমকে অবহিত করলে তারা এসে অবিস্ফোরিত ৪টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশের জিম্মায় দেয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ৯৯৯-এ পুলিশকে জানানো হয় যে, গ্রামীণ ব্যাংক কোমরপুর শাখায় ককটেল মারা হয়েছে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে র‌্যাব-১৩ রংপুরের বোম ডিসপোজাল টিমকে খবর দেয়। রাত ১টার দিকে রংপুর থেকে র‌্যাব-১৩ বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে ককটেলসদৃশ ৪টি অবিস্ফোরিত বস্তু উদ্ধার করে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}